শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মোটরসাইকেলে মাদকসহ আটক যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোটরসাইকেলে মাদকসহ আটক যুবক

মোটরসাইকেলে ফেনসিডিল ও বিয়ার নিয়ে যাচ্ছিলো যুবক মাহমুদুল হাসান (২৫)। সোমবার (২৯ মে) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল বেদে পল্লী সংলগ্ন স্থান থেকে ৫৯ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিয়ারসহ মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মে) মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

মাহমুদুল হাসান ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া গ্রামের তাজ মোহাম্মদ ভূঞা বাড়ির আবুল বশরের ছেলে।

পুলিশ জানায়, লালপোল বেদে পল্লী সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। এসময় ৫৯ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিয়ারসহ হাসানকে আটক করে। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, লালপোলে মাদকসহ যুবক আটকের ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ