শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ঠে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ঠে যুবকের মৃত্যু

 

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠে তারিকুল ইসলাম(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে দশটার দিকে এ ঘটনা ঘটে।

তারিকুল সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার শওকত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গোয়াল ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয় তারিকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।