শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৬১ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৬১ পরিবার
প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৬১টি পরিবার

মেহেরপুরে অসহায় ছিন্নমূল মানুষ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন। বুধবার (২২মার্চ) সকালে ৬১টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ দেয়া ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় মেহেরপুর জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন তিনি।

তৃতীয় পর্যায়ের অবশিষ্ট এবং চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ সদর ও মুজিবনগর উপজেলার ৬১টি পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিবার গুলোর হাতে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।

সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে জেলার দুই উপজেলার ৬১ টি পরিবারের উপস্থিতিতে এই ঘর বুঝিয়ে দেন। এসময় সরকারি – বেসরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।