শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মেহেরপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটার দিকে সরকারি মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানে আয়োজন করে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

এবছর এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৮৫০ জন পরীক্ষার্থী এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্যারিয়ারে বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিসিএস, বিজেএসসহ ১৬ জন কে সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম।

 

এসএ/দিপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More