শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

মেসি’র গোল মিসে বিস্ময় সেলেনা গোমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেসি’র গোল মিসে বিস্ময় সেলেনা গোমেজ

 

ইন্টার মিয়ামি জার্সিতে লিওনেল মেসি‘র গোল মিসে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ।

সোমবার (৪ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার বিএমও স্টেডিয়ামে মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের বিপক্ষে ৩–১ গোলের জয় পায় ইন্টার মায়ামি।

ম্যাচের ৩৮ মিনিটে, প্রতিপক্ষের জালে গোলের শট নেন লিও। কিন্তু তা ফিরিয়ে দেন লস অ্যাঞ্জেলেস গোলকিপার জন ম্যাকার্থি।

গোল না হওয়ায় মেসির পাশাপাশি, গ্যালারিতে বসে থাকা প্রিন্স হ্যারি ও মার্কিন রেপার টাইগারসহ সেলেনা গোমেজেও হতাশ হন।

এই ম্যাচে মেসির খেলা দেখতে চলচ্চিত্র, সংগীত, খেলার জগৎসহ প্রায় ৪০ জন তারকা বিমএও স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।