শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের
ডেভিড ম্যালপাস ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় এ কথা জানান। আগামী জুন মাসের শেষ নাগাদ তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ ছাড়বেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রয়টার্স প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড ম্যালপাস। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ ছিল ম্যালপাসের।

২০১৯ সালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডেভিড ম্যালপাস। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ পদে বসিয়েছিলেন। এর আগে তিনি ট্রাম্প প্রশাসনের আন্ডার সেক্রেটারি অব দ্যা ট্রেজারার ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্স পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাচন করে আসছে যুক্তরাষ্ট্রের সরকার।

ম্যালপাস জানান, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর ঋণ নিশ্চিতকরণ ও বিশ্বব্যাংকের পরিচালনার পদ্ধতি পরিবর্তন করবেন। এতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছ থেকে চাপের মধ্যে রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

এছাড়া খুব শিগগিরই গুরুত্বপূর্ণ পদটির জন্য স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে বলে জানান ইয়েলেন। তবে দ্বিতীয় মেয়াদে ম্যালপাসকে দায়িত্ব দেয়ার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

এফএম/দীপ্ত