দীপ্ত নিউজ
রাজনীতি

মেট্রোরেল চলাচল নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেট্রোরেল চলাচল নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
সংগৃহীত ছবি

মেট্রোরেল কবে চালু হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জুলাই) সকালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীতে অবস্থিত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘মেট্রোরেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না।’

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটার ওপর আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার দরকার সেটা করব।’ 

আল / দীপ্ত সংবাদ