শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট
দীপ্ত নিউজ
জাতীয়

মেট্রোরেল চলবে শুক্রবারও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোরেল চলবে শুক্রবারও

চলতি মাস থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল; এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির কর্মকর্তারা গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।

শুরু থেকে সপ্তাহে ছয়দিন মেট্রোরেল চলাচল করছে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বন্ধ থাকে। দীর্ঘদিন ধরেই শুক্রবার মেট্রো চালুর বিষয়ে যাত্রীদের আগ্রহ ছিল। এই বিষয়টি বিবেচনায় নিয়ে শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু হতে পারে বলে জানিয়েছে ডিএমটিসিএলের একাধিক সূত্র।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করেই শুক্রবারে মেট্রোরেল চালু করতে কাজ চলছে। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে।’