শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাণিজ্য

মেট্রোরেলের টিকিট ভ্যাটমুক্ত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেট্রোরেলের টিকিট ভ্যাটমুক্ত
মেট্রোরেল। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের যাত্রীসেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ অব্যাহতি সুবিধা মিলবে। রবিবার (২১ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে বিরাট ভূমিকা পালন করবে। মেট্রোরেল চালু হওয়ার প্রাথমিক পর্যায়ে এ–জাতীয় গণপরিবহনকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এ গণপরিবহনে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নম্বর আইন)-এর ধারা ১২৬–এর উপধারায় (৩) দেয়া ক্ষমতাবলে মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানানো হয়। এ আদেশ ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে মর্মে গণ্য হবে।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন। বর্তমানে মেট্রোরেল টিকিটের ওপর ভ্যাট আরোপ করা হয় না।

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসবে কি না, তা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে। কয়েক মাস আগে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে মেট্রোরেল কোম্পানিকে ভ্যাট আরোপের কথা জানিয়ে চিঠি দেয়া হয়। কিন্তু তখন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিডেট বা মেট্রোরেল কোম্পানি ভ্যাট দিতে রাজি হয়নি। তাদের যুক্তি— মেট্রোরেলে অভিজাত শ্রেণির মানুষ ভ্রমণ করেন না, বরং সব ধরনের মানুষ তাতে ভ্রমণ করেন।

মেট্রোরেল কোম্পানির এ জবাব পাওয়ার পর সম্প্রতি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর এ নতুন নির্দেশনা দিয়েছে। সে ক্ষেত্রে ২০২৪ সালের জুন পর্যন্ত মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসবে না।

এফএম/দীপ্ত নিউজ