শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোর পর ক্যালিফোর্নিয়ায় হিলারি’র তাণ্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোর পর ক্যালিফোর্নিয়ায় হিলারি’র তাণ্ডব

 

মেক্সিকোতে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড় হিলারি। গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে আঘাত হেনেছে এটি।

ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সোমবার (২১ আগস্ট) প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে হিলারি। এর আগে এটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ৭০ মাইল (১১৯ কিমি) বেগে আছড়ে পড়ে। হিলারি অবশ্য উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দুর্বল হয়ে যাচ্ছে।

বিবিসি বলছে, রবিবার স্থানীয় সময় ১১টায় ঝড়টি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের উত্তরাঞ্চলে স্থলভাগে আছড়ে পড়ে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে। এতে সতর্ক করা হয়েছে, হিলারির কারণে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ বন্যার সৃষ্টি হতে পারে।

মেক্সিকোতে অবশ্য উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ১৮ হাজার সৈন্যকে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।

এদিকে হিলারির তাণ্ডবে মেক্সিকোতে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার সময় ওই ব্যক্তি তার গাড়িতে করে পানির স্রোত পার হওয়ার চেষ্টা করছিলেন এবং একপর্যায়ে মারা যান।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়া ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই গাড়িতে ছিলেন। অবশ্য তার পরিবার বেঁচে গেছে।

বিবিসি বলছে, দক্ষিণ–পশ্চিম যুক্তরাষ্ট্রে প্রায় ২৬ মিলিয়ন মানুষ বন্যার পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে গত শনিবার বাতাসের গতি কমে আসায় এটিকে ক্যাটাগরি–৪ থেকে ক্যাটাগরি–১ স্তরে নামিয়ে আনা হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের ইমার্জেন্সি সার্ভিসের ডিরেক্টর ন্যান্সি ওয়ার্ড বলেছেন, হিলারি গত এক দশকের বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে।

শেষবার ১৯৩৯ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচে আছড়ে পড়েছিল গ্রীষ্মমন্ডলীয় ঝড়। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক অস্বাভাবিক আবহাওয়ার নানা ঘটনা যুক্তরাষ্ট্রকে বিপর্যস্ত করে তুলেছে। এছাড়া মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলও প্রভাবিত হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ