শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোয় হট এয়ার বেলুন অগ্নিকাণ্ডে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোয় হট এয়ার বেলুন অগ্নিকাণ্ডে নিহত ২
পর্যটকবাহী বেলুনে আগুন

পর্যটকবাহী হট এয়ার বেলুন দুর্ঘটনায় মেক্সিকোয় দুজন মারা গেছেন এবং আহত হয়েছেন একজন। শনিবার (১ এপ্রিল) সকালে মেক্সিকো সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বেলুনে অগ্নিকাণ্ডের ভিডিওটি।

আল জাজিরা জানায়, শনিবার স্থানীয় সময় সকালে দেশটির স্টেট অব মেক্সিকো থেকে পর্যটক নিয়ে টিয়োটিহুয়াকানে উড়ে যায় হট এয়ার বেলুনটি। আকাশে থাকাবস্থায় হঠাৎ পুরো বেলুনে আগুন ধরে গেলে আতঙ্কিত হয়ে বেলুনটি থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন পর্যটকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মাটি থেকে প্রায় ২০০ ফুট উঁচুতে উড়ছিল এই ‘হট এয়ার’ বেলুনটি। আগুন লাগার পর দ্রুত সেটি মাটিতে নামিয়ে আনা হয়। সেখান থেকে আগুনে ঝলসে যাওয়া এক শিশুকেও উদ্ধার করে মেক্সিকো পুলিশ।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে একজন।

অনু/দীপ্ত সংবাদ