শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০
ছবি: সংগৃহীত

মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের একটি পানশালায় বন্ধুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। শনিবার (১১ মার্চ) স্থানীয় সময় রাত ১১টার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গুয়ানাজুয়াতো রাজ্যের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর ‘এল এস্টাডিও’ বারে এ হামলার ঘটনা ঘটেছে। পানশালাটি সেলায়া ও কুয়েরেতারো শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে অবস্থিত। শনিবার রাতে ওই পানশালায় একদল সশস্ত্র লোক ঢুকে পড়ে এবং গ্রাহক ও পানশালার কর্মচারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। মেক্সিকোর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্যের একটি এটি। তবে বর্তমানে অঞ্চলটি দেশের সবচেয়ে অনিরাপদ রাজ্যে পরিণত হয়েছে।

রাজ্যে সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নুয়েভা জেনারসিয়ন নামে দুটি গ্যাং প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। মূলত মাদক কারবার এবং জ্বালানি চুরি নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে।

 

আফ/দীপ্ত সংবাদ