
দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৭ জন।
রবিবার (১৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও গত একদিনে হাম উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯২ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬০ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।
এসএ








