মৃত্যুর এক দিন পর এসএসসির ফল প্রকাশ, জিপিএ ৪.১১ পেলেন কাজী রেজা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক দিন আগে না ফেরার দেশে চলে গেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)

গতকাল রবিবার (৯ আগস্ট) শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পরদিন সোমবার প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে কাজী রেজা। বেঁচে থাকলে ফলাফল হাতে পেয়ে হয়তো আনন্দে মেতে উঠত সে ও তার পরিবার। কিন্তু সেই আনন্দের দিনেই পরিবারকে কাঁদতে হচ্ছে প্রিয় সন্তানকে হারানোর বেদনায়।

তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবামা ও স্বজনরা। প্রিয় সহপাঠীকে হারিয়ে কষ্টে ভেঙে পড়েছে তার সহপাঠীরাও। স্থানীয়দের মধ্যেও তার মৃত্যু নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More