শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সাবেক আ.লীগ নেতা মোবারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সাবেক আ.লীগ নেতা মোবারক

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আ. লীগ সাবেক নেতা মো. মোবারক হোসেনকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ রায় দেন।

আদালতে মোবারক–এর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে, গত ২২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আওয়ামী লীগ সাবেক নেতা মো. মোবারক হোসেন আপিল শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আ. লীগ সাবেক নেতা মো. মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ নভেম্বর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আ. লীগ সাবেক নেতা মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

প্রসঙ্গত, মো. মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

এসএ