শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুসাব্বির হত্যাকাণ্ড: শুটারসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুসাব্বির হত্যাকাণ্ড: শুটারসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করার ঘটনায় শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতের দিকে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– জিনাত ও বিল্লাল।

শনিবার (১০ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে ডিবি।

ডিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা তৃতীয় ব্যক্তি এ দুইজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।

গত বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।