শিরোনাম
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
দীপ্ত নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক নিয়ে বিরোধে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে মাদক নিয়ে বিরোধে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

 

মুন্সীগঞ্জে মাদক কেনাবেঁচা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে মতিউর রহমান কালাই (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাই নয়াগাঁও পূর্বপাড়া আলিমের ছেলে। এঘটনায় আহত হয়েছে নিহতের ছেলে শাকিল ও স্ত্রী আসমা বেগম। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বৃদ্ধ কালাই পরিবারের সাথে প্রতিবেশী দিল মোহাম্মদ পরিবারের বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছিলো। আজ সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে নিহতের ছেলে শাকিলকে কুপিয়ে আহত করে একই এলাকার প্রতিপক্ষের জুবায়ের ও জিহাদ। পরে বেলা সাড়ে ১২ টার দিকে ছেলেকে মেরে আহত করার বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ দিল মোহাম্মদ ও দুই ছেলেসহ জুবায়ের, জিহাদ সংগবদ্ধ হ‌য়ে কালাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে শরীরে, বুকে ও মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কালাইকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান জানান, নিহত ও অভিযুক্ত তারা দুজন প্রতিবেশি। তাদের মধ্যে মাদক বেঁচাকেনা নিয়ে বিরোধ ছিলো। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা ছিলো। একে কেন্দ্র করে প্রতিপক্ষ কুপিয়ে কালাইকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

 

মো. কায়সার হামিদ/ আল/দীপ্ত সংবাদ