শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা
নৌকা প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ–৩ আসনে জিল্লুর রহমান (৪৫)নামের নৌকা প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

রবিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার টেঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর টেঙ্গর এলাকার শরিতল মুন্সীর ছেলে।

নিহত জিল্লুর রহমানের স্ত্রী রেহেনা বেগম বলেন, আমার স্বামী নৌকার সমর্থক। শনিবার রাতে কাঁচির সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহিনের নির্দেশে বিপ্লবের লোকজন হুমকি দিয়ে যায়। আজ সকালে ওরাই আমার স্বামীকে রামদা দিয়া কুপিয়ে হত্যা করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার আসলাম খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

 

আরও পড়ুন: যশোরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত

 

আল / দীপ্ত সংবাদ