শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থী খুন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মুন্সীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থী খুন
নিহত এসএসসি পরীক্ষার্থী নিরব আহমেদ (১৭) ।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিরব আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার কামারগাঁও এলাকার চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত নিরব লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েকজন বখাটে স্কুলের ছাত্রীদের ইভটিজিং করতে থাকে। নীরব এসময় উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

আরও পড়ুন: মাগুরায় লক্ষাধিক টাকার সবজি খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

এর জের ধরে শুক্রবার বিকালে কামারগাঁও এলাকায় নিরব ও তারা সহপাঠীরা আড্ডা দেবার সময় অতর্কিত হামলা চালায় বখাটেরা। এসময় নিরবকে ধারালো ছুড়ি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। স্থানীয়রা নীরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল তায়েবির জানান, নিহতর পরিবারের সাথে কথা বলে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি। খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

 

কায়সার/এসএ/দীপ্ত নিউজ