শিরোনাম
দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ
দীপ্ত নিউজ
জীবনযাপন

জেনে নিন মুখরোচক চিকেন রোল তৈরির রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জেনে নিন মুখরোচক চিকেন রোল তৈরির রেসিপি
চিকেন রোল

চলছে রোজা তার উপর বৃষ্টির মৌসুম। বৃষ্টিভেজা বিকেলে ঝাল ঝাল কিছু খেতে আপনার মন চাইতেই পারে। কিন্তু বাইরে থেকে ইফতার না কিনে তৈরি করে নিন নিজেই। এসময়ের জন্য মজাদার একটি খাবার হতে পারে চিকেন রোল। তৈরিও করা যায় সহজেই।

চলুন জেনে নেই রেসিপি:

উপকরণ:

ফিলিং এর জন্য:

মুরগির কিমা ১/২ কাপ, পেয়াজ কুচি ১/২ কাপ, পেয়াজ বাটা ১/৪ কাপ, রসুন বাটা ১/২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, এলাচি ২ টা, দারুচিনি ১ ইঞ্চি টুকরা ৪–৫ টা, চিনি ১ চিমটি, লবণ স্বাদমতো, টেস্টিং সল্ট ১/৮ চা চামচ, তেল ৩ টেবিল চামচ।

রুটির জন্য:

ময়দা ১ ১/২ কাপ, ডিম ১ টা, লবণ ১/৪ চা চামচ, বিস্কুটের গুড়া ১ কাপ, তেল ভাজার জন্য।

প্রস্তুত-প্রণালী: প্যানে তেল গরম করে দারচিনি–এলাচি ফোড়ন দিয়ে পেয়াজ কুচি দিন। পেয়াজ কুচি কিছুটা নরম হলে তাতে পেয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কষান, কষানো হলে লবণ চিনি ও ঝুরি করা মাংস দিয়ে নেড়ে সামান্য পানি দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে টেস্টিং সল্ট দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার ময়দা, লবণ, ডিম পরিমানমতো পানি দিয়ে গুলিয়ে নিন। বেটার বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না মাঝারি ধরনের হবে।

এরপর প্যানে অল্প তেল ব্রাশ করে পরিমাণ মতো গোলা দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার রুটির মতো রুটি বানান রুটির গোলা টেনে গেলে উল্টে দিন এবং অপর পিঠ সামান্য সেকে নামিয়ে নিন। এই পরিমাণ বেটার থেকে চার টা রুটি বানাবেন এবং বাকি বেটার রেখে দেবেন। এবার রুটির মাঝখানে রান্না করা কিমা লাইন করে দিয়ে ওই রেখে দেওয়া বেটার থেকে চামচ দিয়ে কিছু বেটার নিয়ে রুটির চারদিকে লাগিয়ে রুটিটা রোলের মতো মুড়িয়ে নিন এভাবে সবগুলো রুটি রোল করা হয়ে গেলে বাকি বেটার তে পানি দিয়ে পাতলা করে ওই পাতলা বেটারে রোল গুলো চুবিয়ে বিস্কুটের গুড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

যূথী/দীপ্ত সংবাদ