শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
জাতীয়

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

মিশরের কায়রোতে ১১–তম ডি–৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মিশর গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় কায়রোতে পৌঁছান তিনি।

তাকে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মিশরের বাণিজ্য বিষয়ক মন্ত্রী মোহামেদ শিমি। পরে, একান্ত বৈঠকে অংশ নেন তারা।

এর আগে মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের সরকারপ্রধান ১৯ ডিসেম্বর এ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনের অংশ নেয়ার পাশাপাশি বৃহস্পতিবার মিসরের আল–আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।