শিরোনাম
দীপ্ত নিউজ
রাজধানী

মিরপুর, ইসিবি চত্বর ও ধানমণ্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুর, ইসিবি চত্বর ও ধানমণ্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক
সংগৃহীত ছবি

মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমণ্ডির স্টার কাবাবের সামনে থেকে ২০ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কয়েকটি এলাকায় আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর পরই আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়ক গতকাল রবিবার (২৮ জুলাই) এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।