শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

মিডিয়া কাপে হেসে খেলে জিতল ‘দীপ্ত টিভি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিডিয়া কাপে হেসে খেলে জিতল ‘দীপ্ত টিভি’

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘মিডিয়া কাপ ক্রিকেট–২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস’ মাঠে গড়িয়েছে রবিবার।

সোমবার সকালে মাঠে নামে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দীপ্ত টিভি। পল্টন আউটার স্টেডিয়াম মাঠে তাদের প্রতিপক্ষ রাইজিং বিডি।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৬৬ রান করে রাইজিং বিডি। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় দীপ্ত টিভি।

এ জয়ে সুপার সিক্সটিন নিশ্চিত করে দীপ্ত টিভি। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন দীপ্ত টিভির মনিরুজ্জামান কবির।

নকআউটভিত্তিক টুর্নামেন্টে এবার অংশ নিয়েছে দেশের ৩২টি মিডিয়া হাউজ।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।