
মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে।এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একটি বাস লিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে নদীতে পড়ে যায়।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় সোনার খনিতে ধস, নিহত ২৩
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ‘চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মালিসহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছে।
আল / দীপ্ত সংবাদ





