শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মালয়েশিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল ফেনীর সোহাগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল ফেনীর সোহাগের

নিজ গাড়ির নিচে চাপা পড়ে ফারুকুজ্জামান সোহাগ (৩৭) নামে এক মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিগাড়ি চাপাকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের তাজ উদ্দিন মাঝি বাড়ির মৃত মকু ড্রাইভারের মেজো ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ১৯ বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান ফারুকুজ্জামান সোহাগ। সেখানে তিনি গাড়ি চালাতেন। শনিবার রাতে গাড়ি মেরামত করার জন্য গ্যারেজে যান সোহাগ। গাড়ির কাজ করার জন্য পার্কিং করতে গিয়ে অসাবধানতাবশত তার গাড়ির চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওইসময় গাড়ির নিচে চাপা পড়ে সোহাগের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ভগ্নিপতি মো. হুমায়ুন বলেন, পরিবারে সোহাগের স্ত্রী ও ৮ বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে। এছাড়া প্রবাসী কল্যাণ তহবিল থেকে তার পরিবারের জন্য সরকার নির্ধারিত অনুদান যেন খুব দ্রুত পায় সেই ব্যবস্থা নেয়া হবে।