শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে ২৭ ভরি স্বর্ণ ও পাঁচ লক্ষ টাকা লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে ২৭ ভরি স্বর্ণ ও পাঁচ লক্ষ টাকা লুট

মানিকগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমানের (৪৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ঘরে ঢুকে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তবে পুলিশের পক্ষ থেকে এই ঘটনাকে চুরির ঘটনা বলে চিহ্নিত করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতের কোন এক সময় পৌরসভার উত্তর সেওতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়িটিতে কেউ অবস্থান করছিল না।

বাড়ির মালিক লুৎফুর রহমান জানান, সকালে বাড়িতে ফিরে এসে দরজা ও জানালা কাটা অবস্থায় দেখতে পান তিনি। পাশাপাশি রুমের আলমারি, ওয়ারড্রব এবং লকার ভাঙা ছিল। এসময় ঘরে থাকা ২৭ ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লক্ষ টাকা লুট হয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘটনাটিকে ডাকাতি না বলে চুরির ঘটনা বলছে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।