শিরোনাম
বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার (১৭ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না সাফ ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর ২০২৬) মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক পাঁচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মানিকগঞ্জে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক পাঁচ

 

বিএনপি‘র ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের সেওতা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতা–কর্মীরা। এ ঘটনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি‘র সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপি‘র সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক লিটন(কসাই), জেলা কৃষকদলের সাবেক সভাপতি মনির হোসেন, মানিকগঞ্জ পৌর যুবদলের সদস্য মোঃ আরিফ হোসেন।

বিএনপির এই বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের মানরা এলাকা দিয়ে ঢাকা–আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপি‘র দশ জনের বেশি নেতা–কর্মী আহত হয়েছে বলে দাবী করেছেন জেলা বিএনপি‘র দপ্তর সম্পাদক।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতা–কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনায় বিএনপির পাঁচ নেতা–কর্মীকে আটক করা হয়েছে।

 

জাহিদুল চন্দন/ আল/ দীপ্ত সংবাদ