শিরোনাম
অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ সোমবার

২০২৪ সালে জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের শাস্তি নিয়ে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালে অন্য ২ সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়।

ট্রাইব্যুনাল–১ এর ভেতর থেকে রায় ঘোষণা বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ সময় বিচারকদের সরাসরির দেখা না গেলেও তাদের ঘোষণা করা রায়ের অডিও শুনতে পাবেন দর্শকেরা।

চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই মামলার রায়ের দিন ঠিক করেন আদালত।

 

এসএ