
ভবনের ইট পড়ে ঘটনাস্থলেই নিহত নারী ব্যাংক কর্মকর্তা

রাজধানীর মগবাজারে আবাসিক ভবন থেকে মাথায় ইট পড়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা।
তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে সদরঘাট শাখায় কর্মরত ছিলেন।
বুধবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫–২০০৬ শিক্ষাবর্ষের ও ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।
নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।
আল / দীপ্ত সংবাদ





