শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে রাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাথায় আঘাত নিয়ে হাসপাতালে রাজ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। দীর্ঘদিন দাম্পত্য টানাপোড়েনের পর ১৭ আগস্ট দুজনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একসঙ্গে থাকার খবর দেয়। এতে নেটিজেনরা ব্যাপক উচ্ছ্বসিত হলেও এর চব্বিশ ঘণ্টা পার না হতেই রাজ–পরী সংসারে ফের দুঃখ দেখা দিয়েছে।

বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরীমণি। জানা গেছে, জ্বর–ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অন্যদিকে, শুক্রবার (১৮ আগস্ট) রাতে মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই তথ্য জানা যায়নি।

মাথায় আঘাতের বিষয়ে রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরীমণির কাছে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি হাসপাতালে। রাজ কোথায় আমি জানি না। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।