শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মাত্র নয় মিনিটের মধ্যে ব্রাইডাল মেক-ওভার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাত্র নয় মিনিটের মধ্যে ব্রাইডাল মেক-ওভার!
মেক-আপ শিল্পী ইউনিস আহমেদ শেখ

একটি ব্রাইডাল মেকআপ সম্পন্ন করতে চার থেকে পাঁচ ঘন্টা লাগে। কিন্তু ভারতীয় কাশ্মিরের বাসিন্দা ইউনিস আহমেদ শেখ এ ক্ষেত্রে ভিন্ন। মাত্র আট মিনিট ৫৮ সেকেন্ডে ব্রাইডাল মেকআপ করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

মাত্র নয় মিনিটের মধ্যে ব্রাইডাল মেক–ওভার করে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস‘ এ নাম লিখিয়েছেন ভারতীয় কাশ্মিরের এক যুবক। তার নাম ইউনিস আহমেদ শেখ। তিনি ভূস্বর্গের প্রথম পুরুষ মেক–আপ শিল্পী।

বুদগাম জেলার এই বাসিন্দার বয়স ২৪ বছর। অল্প বয়সে মারা যান মা। বাবার কষ্টের সংসার। অনেক চেষ্টায় একটি সেলুন খুলেন ইউনিস। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। মেক–আপ শিল্পী হিসেবে চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।

মেক–আপ আর্টিস্ট ইউনিস আহমেদ শেখ বলেন, ‘আমরা যদি দৃঢ়সংকল্পবদ্ধ থাকি, তবেই জীবনে এগিয়ে যেতে পারব। তখন হতে পারি অন্যদের অনুপ্রেরণা। একটি ছোট বিনিয়োগ থেকে, আজ আমি এ পর্যায়ে এসেছি।’

ইউনিসের সুনাম ছড়িয়ে পড়ায়, তার সেলুলে ভিড় লেগেই থাকছে।

কনে উলফাত জান বলেন, ‘আমি বিয়ে করছি। তাই এখানে মেক–আপের জন্য এসেছি। ইউনিস খুব প্রতিভাবান। তার কাজও দারুন।’

ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের তথ্য অনুযায়ী, ইউনিসের আগে সবচেয়ে কম সময়ে ব্রাইডাল মেকআপ হয়েছিল ১৩ মিনিটে।

 

আফ/দীপ্ত নিউজ