শিরোনাম
আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিন বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খেলা

মাঠেই ইফতারের আয়োজন করে নজির গড়ল চেলসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাঠেই ইফতারের আয়োজন করে নজির গড়ল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে ইফতারের আয়োজন করে এমন নজির গড়েছে লন্ডনের ক্লাবটি। রোববার (২৬ মার্চ) স্টেডিয়ামের উন্মুক্ত গ্যালারিতে ইফতারের আয়োজন করে চেলসি। যেখানে অংশ নেন শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। এ জন্য অবশ্য কোনো অর্থ নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতারের আয়োজন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে চেলসি।

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় রীতি পবিত্র রমজান। মাসব্যাপী রোজা রেখে আল্লাহর আনুগত্য পালনের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবার সেই আয়োজনে শামিল হয়েছে চেলসিও। রমজানের সময় নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতারের আয়োজন করেছে প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল ক্লাবটি।

উন্মুক্ত ইফতারের আয়োজনটি মূলত ‘রমজান টেন্ট প্রজেক্টের সঙ্গে’ যৌথভাবে আয়োজন করে চেলসি। লন্ডনের বৃহৎ মুসলিম গোষ্ঠীকে একত্রিত করার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি।

ফুটবলে যেকোনো ধরনের বর্ণবাদ, সাম্প্রদায়িকতা কিংবা ঘৃণার স্থান নেই–সেটি মনে করিয়ে দিতেই নিজেদের মাঠে ইফতারের এমন আয়োজন করেছে লন্ডনের অন্যতম সফল এ ক্লাবটি।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।