দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাগুরায় পানিতে ডুবে তন্ময় (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তন্ময় নারানপুর গ্রামের হামিদুল শেখের ছেলে। সে বাবার একমাত্র সন্তান। তন্ময়ের বাবা হামিদুল চট্রগ্রামে ট্রাক ড্রাইভারের কাজ করে।

শিশুটির মৃত্যু বিষয় নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার এসআই মাহমুদুল।

আরও পড়ুন: বাস–মোটরসাইকেল সংঘর্ষে অধ্যাপকসহ নিহত ২

শিশুর মায়ের বরাত দিয়ে এসআই জানান, বিকালে বাড়িতে মাছ কাটছিলেন শিশুটির মা। এ সময় মায়ের অজান্তে শিশু তন্ময় হাটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখে।

এসআই আরও জানান, স্বজনরা শিশুকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ