শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতালের ছাড়পত্র পেলেন আরও দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতালের ছাড়পত্র পেলেন আরও দুই শিক্ষার্থী

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ থেকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মো. রাইয়ান (১৪) ও হাফসা খাঁন (১১) নামের আরও দুই শিক্ষার্থীকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, মো. রাইয়ান নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। রাইয়ান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল। তিনি গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ মোশারফ হোসেনের সন্তান।

অধ্যাপক নাসির জানান, হাফসা খাঁন (১১) নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকেও ছাড়পত্র দেয়া হয়েছে। হাফসার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল।

ডা. নাসির জানান, আমাদের জাতীয় বার্ন ও ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখানো ১১ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি, অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ। যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বা হচ্ছে তারা পরবর্তীতে এখানে এসে চিকিৎসা নিতে পারবেন।