শিরোনাম
অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
জাতীয়

ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট ৯ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট ৯ মার্চ
৯ মার্চ বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও বড় কর্মযজ্ঞ শুরু হয়েছে নির্বাচন কমিশনে। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটির উপনির্বাচন ও ৯টি পৌরসভাসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ জানুয়ারি) ইসি সচিব জানান, আগামী ৯ মার্চ বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। আর প্রত্যাহার করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আর ইউনিয়ন পরিষদ ও শূন্য পদে নির্বাচনে ব্যবহার করা হবে ব্যালট পেপার।

আরও পড়ুন: এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচন

এবার স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ দলীয় প্রতীক ব্যবহার করবে না। আর বিএনপি জানিয়েছে, তারা নির্বাচনে অংশ নেবে না।

এমন অবস্থায় সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়ে সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান ইসি সচিব।

ইসি সচিব জানান, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: দলীয় সরকারের অধীনে উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি

 

এসএ/দীপ্ত নিউজ