শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভ্রমণের অভিজ্ঞতাকে চিত্রকর্মে ফুটিয়ে তুলছেন চীনের চিত্রশিল্পী

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
ভ্রমণের অভিজ্ঞতাকে চিত্রকর্মে ফুটিয়ে তুলছেন চীনের চিত্রশিল্পী
ভ্রমণের অভিজ্ঞতাকে চিত্রকর্মে প্রকাশ

ভ্রমণের অভিজ্ঞতাকে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন চীনে এক চিত্রশিল্পী ঝাই ইউনচুয়ান। চীনের একশোটিরও বেশি শহরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাকে ইয়াংজি নদীর তীরে চিত্রকর্মের মাধ্যমে প্রদর্শিত করেন।

কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এটি এঁকে চলেছেন তিনি। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে এটি আঁকতে শুরু করেছিলেন। ইতিমধ্যে চিত্রকর্মটি কয়েকশো মিটার পর্যন্ত আঁকা হয়েছে। তবে এখনো আঁকা শেষ হয়নি। মোট এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে এই চিত্রকর্ম। যা সম্পূর্ণ করতে প্রায় ১৫ বছর সময় লাগবে ঝাই ইউনচুয়ানের।

তিনি বলেন, “পদ্ধতিগতভাবে আামি এই চিত্রকর্মটি আকার জন্য কোন অধ্যয়ন করিনি। মূলত আমার নিজস্ব উপলব্ধি এবং অনুমানের উপর নির্ভর করে এটি এঁকেছি।“

তার এই চিত্রকর্ম মুগ্ধ করছে সবাইকে। কেউ এর ছবি তুলে আবার কেউ ভিডিও করে দৃষ্টিনন্দন এই চিত্রকর্মটির সাথে নিজেদের স্মৃতি সংরক্ষণ করছেন।