দীপ্ত নিউজ
জাতীয়

সারাদেশে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এ ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ শাখা পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ ভোটের হার নির্ধারণ করা হয়েছে।

 

এসএ