শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৯ জুন) ভোরে দেশটির বিভিন্ন অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩ এবং এটি স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর–উত্তর–পূর্বে।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫.৫ বলে উল্লেখ করেছে। ইউরো–ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব মতে, এর তীব্রতা ছিল ৫.৫ এবং গভীরতা ছিল ২৮ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল মুসাখেল জেলা থেকে ৫৬ কিলোমিটার উত্তর–পূর্বে। মুলতান, মুসাখেলসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।