ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার আমাকে মুগ্ধ করেছে: মার্কিন রাষ্ট্রদূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঐতিহ্যবাহী ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ভাসমান হাটের বেচাকেনা, স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

সকাল ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভীমরুলী ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ছোট নৌকায় করে মার্কিন রাষ্ট্রদূত পেয়ারা বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি হাটের আশপাশের সবুজশ্যামল পরিবেশ, খালবিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।

হাটে কিছুক্ষণ অবস্থান ও পরিদর্শন শেষে ট্রলারযোগে পিরোজপুর জেলার আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তিনি বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়।

মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খালবিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার অনন্য দৃশ্য দেশবিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। প্রতিবছর বর্ষা মৌসুমে এ বাজারে জমে ওঠে পেয়ারা বেচাকেনা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More