শিরোনাম
তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম
দীপ্ত নিউজ
খেলা

ভিনির প্রতি বর্ণবাদী আচরণ, প্রতিবাদে মুখর ক্রীড়াবিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভিনির প্রতি বর্ণবাদী আচরণ, প্রতিবাদে মুখর ক্রীড়াবিশ্ব

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিশিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদে মুখর হয়েছে গোটা ক্রীড়াবিশ্ব। ক্লাব ও জাতীয় দলে তার সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ, সবাই এই ব্রাজিলিয়ানের পক্ষে একাট্টা হচ্ছেন বর্ণবাদের প্রতিবাদে।

এবারের ইউরোপিয়ান ফুটবল মৌসুমের শুরু থেকেই বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র। স্প্যানিশ লা লিগায়, রবিবার (২১ মে) ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচে দর্শকদের গালি শুনে প্রতিবাদ করায় তাকেই লাল কার্ড দেয়া হয়। আর তাতেই ফুঁসে ওঠে ক্রীড়াবিশ্ব।

ব্রাজিলের রাষ্ট্রপতি থেকে জাতীয় দল ও ক্লাব সতীর্থ মিলিতাও, প্রতিদ্বন্দ্বী কিলিয়েন এমবাপ্পে কিংবা বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ; ফিফা সভাপতি এমনকি ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন, কে নেই ভিনিশিয়াসের পাশে। সবার একটাই দাবি, বিশ্বের সব অঙ্গন থেকেই সরে যাক বর্ণবাদের কালো ছায়া।

যিশুখ্রিষ্টের মূর্তি, ক্রাইস্ট ডি রেডিমার আলো নিভিয়ে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো।

গোটা মৌসুমজুড়ে এমন আচরণে মন ভেঙে যাওয়া ভিনিশিয়াস, স্পেন ছেড়ে চলে যেতে চান বলে জানিয়েছেন তার এজেন্ট। অবশ্য ঘটনার পরদিনই স্প্যানিশ স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে অভিযোগ দায়ের করেছে রিয়াল মাদ্রিদ। এরইমধ্যে ছয়জন রেফারিকে বরখাস্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আর জানুযারিতে ভিনিশিয়াসের মৃত্যুকামনা করা ব্যানার টাঙানোর অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।