শিরোনাম
আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ভিডিও ফিচারে নতুনত্ব আনছে ফেসবুক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিডিও ফিচারে নতুনত্ব আনছে ফেসবুক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারো ভিডিও সেকশনে নিয়ে আসছে নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে এইচডিআর ভিডিও সহজেই আপলোড করতে পারবেন।

ফিচারটি চালু হলে ওয়েচ ট্যাবের পরিবর্তে ভিডিও ট্যাব দেখার পাশাপাশি ব্যবহারকারীরা ভিডিও সরাসরি সম্পাদনা করার নতুন ফিচার পাবেন।

ফেসবুকের নতুন সম্পাদনা টুলের সাহায্যে ব্যবহারকারীরা ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য ইফেক্ট যোগ করতে পারবেন। এছাড়াও ফেসবুকে এখন ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করার সুবিধা আগের মতই পাওয়া যাবে।

ফেসবুকের নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ফেসবুকে ভিডিও সার্চ করতে পারবেন। এই নতুন অপশন শর্টকাট বারেও দেখা যাবে।

মেটা জানিয়েছে, এটি ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে রিলস, দীর্ঘ ভিডিও এবং লাইভ সবকিছু দেখা যাবে। এই ভিডিও অপশনটি অ্যান্ড্রয়েড অ্যাপে উপরের দিকে এবং আইওএস–এ নিচে প্রদর্শিত হবে।

মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুক ফিডে রিল এডিটিং টুলও পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি ভিডিওতে অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। ভিডিও রিভার্স বা রিপ্লেস করতে পারবেন। অডিও কাস্টমাইজ করার সুবিধাও পাবেন।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।