শিরোনাম
দুই ছেলেকে জমি লিখে দেওয়ায় বাবার দাফনে অন্য ছেলে-মেয়েদের বাধা প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু বকুলপুরে নতুন চমক, লু ভাই চরিত্রে আসছেন সালাহউদ্দিন লাভলু পুত্র সন্তানের মা হলেন সামান্থা আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভারত সীমান্ত থেকে ৪ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারত সীমান্ত থেকে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয় জেলার রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে ৪ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত এলাকার ভারতের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ।

আকটকৃত দুই যুবক হলেন– উপজেলার জিয়াবাড়ী মড়লহাট এলাকার আনসারুল হকের ছেলে শামিম হোসেন (৩৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় বরাতে জানা গেছে, সকালে রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায় টিমগাঁও বিএসএফ ক্যাম্প। আটককৃতরা মাদক ও গরু চোরাকারবারী সঙ্গে জড়িত।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ সংবাদমাধ্যম‘কে বলেন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় ৪ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। আটককৃতরা আগে থেকে ভারতে ছিল। সম্ভবত তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল।

তিনি আরও বলেন, সকালে কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। আমরা আটককৃতদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।

 

এসএ