ভারত থেকে আসছে কাঁচা মরিচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হিলি স্থলবন্দর দিয়ে ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে প্রায় ৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সোমবার (৩ আগস্ট) দুপুরে হিলি উদ্ভিদ সংগনিরোধের উপ–সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।

জানা গেছে, বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। দেশের বিভিন্ন জায়গায় ৩০০–৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে প্রতিকেজি কাঁচা মরিচ।

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরইমধ্যে হিলি স্থলবন্দর থেকে ১৬টি প্রতিষ্ঠান আমদানির অনুমতি পেয়েছে।

হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকারভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে।

মরিচ বিক্রেতা সোলায়মান বলেন, ‘হঠাৎ করে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় মরিচ উৎপাদন কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। মরিচ আমদানি হলে দাম কমে আসবে।’

নাম প্রকাশ না করার শর্তে একজন আমদানিকারক জানান, সরকার আমদানি অনুমতি দেয়ার পর আইপি আবেদন করা হয়েছিল। মঙ্গলবার (৪ আগস্ট) সকালের মধ্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধের উপ–সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। এরপর আমদানিকারকরা আইপির জন্য আবেদন করেন। বর্তমান ১৬ জন আমদানিকারক ৫ হাজার ১০০ টন কাঁচামরিচ আমদানি অনুমতি পেয়েছেন। পরিমাণ আরও বাড়তে পারে।

এর আগে, সবশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More