ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরেছেন পাচার হওয়া দুই তরুণী।

কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরেছেন পাচার হওয়া দুই তরুণী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ ও বিজিবি কর্মকর্তারা।

ফেরত আসা দুই তরুণী হলেন– ঝর্ণা আক্তার (১৯) ও রিমা খাতুন (২০)। ঝর্ণা ময়মনসিংহ এবং রিমা খাতুন খুলনা জেলার বাসিন্দা।

ঝর্ণা আক্তার জানান, দালালের খপ্পড়ে পড়ে তারা ২ বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তারা একটি বিউটি পার্লারে কাজ করতেন। পরে ভারত পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের ১ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

তিনি আরও জানান, কারাভোগ শেষে ভারতের মন্ডুয়া গার্লস হোম নামে একটি সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারত ফেরত দুই তরুণীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More