ভয়ংকর হয়ে উঠেছে ডায়াবেটিস!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অনিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাসের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন দেশের ৩৩ ভাগ মানুষ। এসব রোগের মধ্যে ডায়াবেটিস ও হৃদরোগ ভয়ংকর আকার ধারণ করছে।

বুধবার (১৪ জুন) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্যবিষয়ক এক কর্মশালায় এমন তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ–উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মো. শামসুল আরেফিন।

আরও পড়ুন: সকালে ঘুম থেকে ওঠার পর যা করবেন না

কর্মশালায় জানানো হয়, অনিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাসের কারণে দেশে অন্তত ৩৩ ভাগ মানুষ নানা রোগে আক্রান্ত হন। তাই সবাইকে নিরাপদ খাদ্য বিষয়ে জানতে হবে এবং খাদ্য গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে।

কর্মশালায় সাংবাদিক, ব্যবসায়ী, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আবদুল্লাহ আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More