শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৬ জনকে সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৬ জনকে সাজা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করে দুই বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশ জাল ভোট দেওয়ার সময় তাদেরকে এই কেন্দ্র থেকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই বছর করে সাজা দেয়। এদিকে কেন্দ্রের সামনে জড়ো হওয়ার বহিরাগত লোকজনকে আইন শৃংখলা বাহিনী ধাওয়া করে তাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাল ভোট দেওয়ায় অভিযোগে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক দুই যুবককে দুই বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন আসনে আরো ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

 

 

নাবিল/ আল / দীপ্ত সংবাদ