দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে আগুন
চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর ২টি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

এ কার্যালয়গুলো চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভুঁইয়া নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন। রবিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও তন্তর বাজার কার্যালয়ে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

জানা যায়, মধ্যরাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়ার কার্যালয়গুলোতে হঠাৎ আগুন দেখে বাজারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে নিবার্চনী অফিসের পোস্টার, ব্যানার, সাইডের সামিয়ানা পুড়ে যায়।

চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়া বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন নির্বাচনের শুরু থেকে বিভিন্নভাবে অপপ্রচার ও মিথ্যা প্রপাঘান্ডা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তাদের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আলম জানান আগুন লাগার ঘটনা আমরা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তবে এখনো কোন অভিযোগ পাইনি।

নাবিল/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।