শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল শোভাযাত্রায় গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।

ভোলা জেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে ভোলাচরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসমাইল কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ব্রাজিল দলের সমর্থনে শনিবার বিকেল ৪ টায় বোরহানউদ্দিন উপজেলা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বোরহানউদ্দিন থেকে কুঞ্জেরহাট উপশহরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে উদয়পুর রাস্তার মাথায় পৌঁছায়।

শোভাযাত্রায় অংশ নিতে কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনে রওয়ানা করে ইসমাইল।

মোটরসাইকেলযোগে শোভাযাত্রায় অংশ নিতে আসেন মো. ইসমাইল। দৌলতখান রাস্তার মাথা এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইসমাইল (২৫)-কে মৃত ঘোষণা করেন। এদিকে, গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশল পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মো. ইসমাইলের মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানা ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শনে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More