ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে কটাক্ষ করেছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই।
এ ঘটনার পর বুয়েন্স আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে রিও ডি জেনিরো। যা দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে।
বিবিসি প্রতিবেদন অনযায়ী, স্থানীয় সময় রোববার সাও পাওলোতে ফ্লাভিওর নির্বাচনী প্রচার কর্মসূচি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই।
সেখানে তিনি বলেন, কেবল ফ্লাভিওই পারবেন লুলাকে থামাতে। এরপর নাম উল্লেখ না করে তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট ইঙ্গিত করে ‘চোর ও দণ্ডপ্রাপ্ত আসামি’ হিসেবে সম্বোধন করেন।
আগামী অক্টোবর মাসে হতে যাওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভা‘র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারের ছেলে ফ্লাভিও বোলসোনারো। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তাতে ফ্লাভিওকে সমর্থন দিচ্ছেন।
বক্তব্যে মিলেই ব্রাজিল সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসকেও কটাক্ষ করেন। এই বিচারপতিই সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার তদারকি করছেন।
ব্রাজিলের কূটনীতিকরা বলছেন, আর্জেন্টিনা প্রেসিডেন্টের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অপমানজনক।
এ প্রসঙ্গে রবিবার এক অনুষ্ঠানে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, অন্য দেশের নেতা ব্রাজিলে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন–এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্নীতি, ঘুষ ও কেলেঙ্কারির একটি মামলায় ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। ২০২১ সালে ব্রাজিল সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেয়া সেই দণ্ড বাতিল ঘোষণা করে।
২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা।
এসএ