শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্রিকেট

ব্যাট হাতে বিশ্বকাপেই জবাব দিল মাহমুদউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যাট হাতে বিশ্বকাপেই জবাব দিল মাহমুদউল্লাহ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বিপর্যের মুখে করলেন অসাধারণ এক সেঞ্চুরি। মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের যে তিনটি সেঞ্চুরি তার শেষটি এসেছিল ২০১৭ সালের জুনে, কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে।

তার আগে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। তাঁর চার সেঞ্চুরির সব বিদেশের মাটিতে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি, এবার বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হলেন মাহমুদউল্লাহ।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে যখন ধুঁকছে বাংলাদেশ, সেই কঠিন সময়ে আরেকবার দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ।

আগের দুই ম্যাচে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল। পুনেতে ভারতের বিপক্ষে ৪৬ রানের আগে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। আজ সেই আক্ষেপ দূর হলো মাহমুদউল্লাহ রিয়াদের।

সেঞ্চুরির আগে নতুন এক মাইলফলকে পা রাখেন মাহমুদউল্লাহ। তামিম ইকবালকে টপকে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে উঠে এলেন তিনি। ২৯ ইনিংসের তামিমের রান ৭১৮ আর ২১ ইনিংসে মাহমুদউল্লার রান ৭৯১*। এই তালিকায় ১২০২ রান নিয়ে সাকিব আল হাসান শীর্ষে। মুশফিকের রান ১০৪২। 

মাহমুউল্লাহর ১১১ বলে ১১১ রানের ইনিংসটি থামে জেরাল্ড কোয়েটজির বলে, ইনিংসের ৪৬ তম ওভারে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৪ ছয়ে।

 

মোরশেদ আরম/দীপ্ত নিউজ